রাস্তায় পুলিশের তোলাবাজি বন্ধে নজর কন্ট্রোলরুম থেকে
বিধানসভায় শুভেন্দু বলেন, ‘এখানে সব জেলার বিধায়ক আছেন। হাত পাতছে কেউ রাস্তায়? যদি দেখতে পান, বলবেন। আমরা তিনটি হেল্পলাইন নম্বর কাল (বৃহস্পতিবার) ঘোষণা করছি। যেখানে রাস্তায় হাত পাতবে, জানাবেন। অবৈধ ভাবে কয়লা, বালি, পশু, সুপারি— কোনও কিছু পরিবহণের খবর কারও কাছে এলে, ডেডিকেটেড নম্বর দেবো, সেখানে জানাবেন। বিরাট কন্ট্রোল রুম করা হচ্ছে।’