রক্ষাকবচ খারিজ! একাধিক মামলায় আইনি লড়াইয়ে বড় ধাক্কা অভিষেকের
কলকাতা: রাজ্যজুড়ে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় একসঙ্গে বিশেষ সুরক্ষার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ…

কলকাতা: রাজ্যজুড়ে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় একসঙ্গে বিশেষ সুরক্ষার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি হলেও অভিষেককে এই মুহূর্তে কোনো সার্বিক রক্ষাকবচ দিল না আদালত। আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
(বিস্তারিত আসছে)
