পড়ুয়াদের আন্দোলনে প্রতিক্রিয়াহীন ক্যাটরিনা, কড়া পদক্ষেপ ভক্তদের?
NEET প্রশ্ন ফাঁস থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে ক্রমশই বাড়ছে বিক্ষোভের আঁচ। টানা অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। যে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন বলিউডের বহু তারকা। তবে এখনও নীরব যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কইফ। অভিনেত্রীর এহেন ভূমিকায় কী প্রতিক্রিয়া ভক্তদের?