জোর করে চুমু, মারধর! করণ কুন্দ্রার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সানভি তলওয়ারের | saanvie tallwar accuses karan kundrra of assault and harassment news story - 24 Ghanta Bangla News
Home

জোর করে চুমু, মারধর! করণ কুন্দ্রার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সানভি তলওয়ারের | saanvie tallwar accuses karan kundrra of assault and harassment news story

Spread the love

টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে কাহাঁ আ গয়ে হাম’-এর শুটিং চলাকালীন সহ-অভিনেতা করণ কুন্দ্রার বিরুদ্ধে হয়রানি ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী সানভি তালওয়ার। সানভির দাবি, তিনি শুটিং সেটে নিজের মতো থাকতে পছন্দ করতেন এবং খুব একটা মেলামেশা করতেন না—যা করণ ও তৎকালীন পরিচালকের একেবারেই পছন্দ ছিল না।

একটি দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সানভি অভিযোগ করেন, পরিচালকের ‘অ্যাকশন’ নির্দেশ দেওয়ার আগেই করণ তাঁকে হঠাৎ চুম্বন করেন। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি করণকে চড় মারেন। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং করণ তাঁর ওপর পুনরায় চড়াও হন বলে দাবি সানভির।

সম্প্রতি ‘ফিল্মিবিট’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সানভি বলেন, “একটি দৃশ্যের শুটিং ছিল, কিন্তু পরিচালক তখনও ‘অ্যাকশন’ বলেননি। তার আগেই ও আমাকে চুম্বন করে এবং আমি ওকে চড় মারি। সেই মুহূর্তে ও কোনও প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে আমাকে সজোড়ে একটি চড় মারে। একজন নারী ও পুরুষের চড়ের তীব্রতার মধ্যে অনেক তফাত থাকে। আমি মেঝেতে পড়ে যাই। এরপর সে আমাকে এবং আমার পরিবারকে উদ্দেশ্য করে চরম গালাগাল দেয়।”

ঘটনার পর সেটের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন, “সেদিন সেটে কেউ আমার পাশে দাঁড়ায়নি। পরবর্তীতে একতা ম্যাম (একতা কাপুর) করণের পক্ষ থেকে আমার কাছে ক্ষমা চান এবং আমাকে সমর্থন করেন। পরিস্থিতি সামাল দিতে তিনি অনেকটাই সাহায্য করেছিলেন।” সানভি জানান, সেই সময় করণ অভিনেত্রী অনুশা দান্দেকরের সঙ্গে প্রেম করছিলেন। এই ঘটনার কথা জানতে পেরে অনুশাও সেটে আসতে শুরু করেন। তবে করণ এবং পরিচালক মিলে সেটের পরিবেশ এতটাই বিষাক্ত করে তুলেছিলেন যে তাঁর কাজ করা দুষ্কর হয়ে পড়েছিল।

সানভির বক্তব্য, মহিলারা পুরুষদের বিশেষ দৃষ্টির ধরণ সহজেই বুঝতে পারেন। করণ যে তাঁর প্রতি আগ্রহী ছিলেন তা তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু তিনি তাতে কোনও সাড়া দেননি।

সানভি তালওয়ার একাধিক সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুললেও, করণ কুন্দ্রা এখনও পর্যন্ত এসব অভিযোগের কোনও প্রতিক্রিয়া জানাননি। নীরব রয়েছেন করণের বাগদত্তা অভিনেত্রী তেজস্বী প্রকাশও। উল্লেখ্য, সম্প্রতি নেটফ্লিক্সের ‘দেশি ব্লিং’ অনুষ্ঠানে করণ ও তেজস্বীর বাগদান সম্পন্ন হওয়ার কয়েক মাসের মধ্যেই এই গুরুতর অভিযোগগুলো প্রকাশ্যে এল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *