কোন কোন জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা? - 24 Ghanta Bangla News
Home

কোন কোন জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা?

Spread the love

কলকাতা: রাজ্যজুড়ে এখন শ্রাবণের অবিরাম ধারা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টিপাত বজায় থাকবে। তবে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ…

কলকাতা: রাজ্যজুড়ে এখন শ্রাবণের অবিরাম ধারা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টিপাত বজায় থাকবে। তবে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। (rain forecast for south bengal)

হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যে জেলাগুলিতে সতর্কতা: দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শহরের আবহাওয়া: কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় আগামী রবিবার পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে। এই ক’দিন শহরের বিভিন্ন প্রান্তে এক বা দু’পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি

উত্তরের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনো বড় সতর্কতা নেই। আগামী ২৫ জুলাই পর্যন্ত কেবল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আগামী ২৬ জুলাই থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। ওই দিন থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, এই তিন পার্বত্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

সরকারি কর্মীদের জন্য বড় খবর: রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *