তারকা নয়, ফোকাস নেতা-কর্মীরা: ঋতব্রত - 24 Ghanta Bangla News
Home

তারকা নয়, ফোকাস নেতা-কর্মীরা: ঋতব্রত

Spread the love

সদ্য বিদ্রোহী তৃণমূলে নাম লেখানো কামারহাটির বিধায়ক মদন মিত্র অবশ্য মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ বারও অবিভক্ত তৃণমূল ২১ জুলাই পালন করলে তাঁর মতো অনেকেই সেই মঞ্চে ভাষণ দেওয়ার সুযোগ পেতেন না। মেয়ো রোডের সভা থেকে মদন এ দিন বলেন, ‘এই মঞ্চে যাঁরা বসে আছেন, তাঁদের প্রত্যেককে আপনারা চেনেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিপ্লব মিত্র, অরূপ রায়, আখরুজ্জামানের মতো রাজনীতিকরা আছেন।’ তাঁর সংযোজন, ‘যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তা হলে রাজনীতির লোকদের পিছনে গিয়ে বসতে হতো। আর চকচকে গাল নিয়ে সেলিব্রিটিরা সামনের সারিতে বসে থাকতেন। সানগ্লাস খুলে ঘোরাতে ঘোরাতে তাঁরা আসতেন। সেলিব্রিটি উপরে, শহিদ পরিবার নীচে!’ এর পরই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর হুঙ্কার, ‘শুনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে কোনও সেলিব্রিটি মুখ্যমন্ত্রী বানায়নি, বানিয়েছে বাংলার সাধারণ মানুষ।’ মেয়ো রোডের সভা থেকে কেশপুরের বিধায়ক শিউলি সাহা বলেন, ‘এই দিনটা শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য। রুপোলি পর্দার তারকাদের নিয়ে বিনোদন করার জন্য নয়। মঞ্চের প্রথম সারিতে বসেছেন শহিদ পরিবারের সদস্যরা।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *