কেবল স্তব্ধতা জুড়ে: কৃষ্ণালক্ষ্মী সেনের নতুন কবিতার বই - 24 Ghanta Bangla News
Home

কেবল স্তব্ধতা জুড়ে: কৃষ্ণালক্ষ্মী সেনের নতুন কবিতার বই

Spread the love

বই এর নাম – কেবল স্তব্ধতা জুড়ে

লেখক  – কৃষ্ণালক্ষ্মী সেন

প্রকাশনা সংস্থা – প্রতিভাস

মূল্য – ২৫০ টাকা

কাব্যের অনুরণন

স্তব্ধতা কখনও কখনও মুখরতার চেয়েও দামি হয়ে ওঠে। নীরবতা দিয়ে বলা হয়ে যায় অনেক কিছু। কবিতা জীবনের নিঝ্ঝুম একাকী মুহূর্তদের আরও গাঢ় করে। এ বইয়ের কবিতাগুলির আয়নায় কবি ফুটিয়ে তুলেছেন জীবনের নানা ছবি। কবিতাগুলি ধারণ করে আছে প্রতিদিনের যাপনকথা আর ভাললাগা মন্দলাগায় রাঙানো টুকরো টুকরো সময়। লঞ্চঘাটে ভেসে বেড়ানো বেগুনি রঙের বিকেল, ইতিউতি ছড়ানো ছিটানো গাঢ় বেদনা, ডাকবাক্স-ভর্তি গোপন চিঠি ও বৃষ্টিভেজা কলকাতা— এসব অনুষঙ্গে পঙক্তিগুলি তীব্র অনুভূতিময় হয়ে ওঠে। পড়া হয়ে গেলেও কবিতাগুলি ফুরোয় না, পাঠকের মনের মধ্যে একটা জমাট অনুরণন চলতেই থাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *