Nadia: মাকে কুড়ুল দিয়ে 'কোপ', পরে থানায় আত্মসমর্পণ ছেলের - Bengali News | Nadia Crime: nadia Son 'attacks' mother with axe, later surrenders to police station - 24 Ghanta Bangla News
Home

Nadia: মাকে কুড়ুল দিয়ে ‘কোপ’, পরে থানায় আত্মসমর্পণ ছেলের – Bengali News | Nadia Crime: nadia Son ‘attacks’ mother with axe, later surrenders to police station

Spread the love

বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের ভিড়Image Credit: TV9 Bangla

নদিয়া:  মাকে কুড়ুল দিয়ে কোপনোর অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার বেতাই দক্ষিণ জিতপুরে। জানা গিয়েছে, আনুমানিক রাত দুটোর পরে ঘরে শুয়ে ছিলেন বৃদ্ধা অর্চনা দাস। অভিযোগ, সেই সময়ে তাঁর ছেলে ঘরে ঢুকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। পরে আবার নিজের অটোতেও আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্চনার স্বামীর মৃত্যু হয়েছে বহুদিন আগে। তাঁর ছেলে অটো চালাতেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, মায়ের সঙ্গে মাঝেমধ্যেই অশান্তি হত ছেলের। কিন্তু নিতান্ত পারিবারিক বিবাদ ভেবে কেউ এগোতেন না। বুধবার সকালেও বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়েছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পরে সব শান্ত হয়ে যায়। অভিযোগ, রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন অর্চনা। সেই সময় তাঁর ছেলে ফেলা দাস হঠাৎ ঘরে ঢুকে তাঁর মাকে কুড়ুল দিয়ে এলোপাতাড়ি কোপ মারেন। পরে নিজের অটোতে আগুন ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ফেলা। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান।

অর্চনার মাথার আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। রাতেই অভিযুক্ত ছেলে কুড়ুল-সহ আত্মসমর্পণ করে ট্রাফিক গার্ড অফিসে। ছেলে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেন কী কারণে খুনের চেষ্টা, তা জানতে চাইছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *