Kolkata Metro: মেট্রোর দেওয়ালে এক আঙুল ফাটল, পুরো অংশটা ভেঙে তৈরি করতে হবে | Crack in Kolkata Metro sec 5 line wall engineers inspecting - 24 Ghanta Bangla News
Home

Kolkata Metro: মেট্রোর দেওয়ালে এক আঙুল ফাটল, পুরো অংশটা ভেঙে তৈরি করতে হবে | Crack in Kolkata Metro sec 5 line wall engineers inspecting

Spread the love

কলকাতা: ফের ফাটল দেখা দিল কলকাতা মেট্রোর (Kolkata Metro) দেওয়ালে। এবার সেক্টর ফাইভ লাইনে দেখা দিল ফাটল। চলমান সিঁড়ির পিছনে থাকা দেওয়ালের একপাশে ওই ফাটল দেখা দিয়েছে বুধবার সকালে। আচমকা ওই ফাটল দেখতে পান কর্মীরা। একেবারে নীচ থেকে উপর পর্যন্ত লম্বালম্বি ফাটল ধরেছে দেওয়ালে।

সল্টলেকের সিটি সেন্টার মেট্রো স্টেশনের চলমান সিঁড়ির অংশের ঠিক পিছনের দেওয়ালে ওই ফাটল দেখা গিয়েছে। ফাটলটি লম্বায় প্রায় ৯ ফুটের কাছাকাছি। সকালে এই ছবি সামনে আসার পর ইতিমধ্যেই মেট্রোরেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ছুটে যান। ছুটে যান নির্মাণকর্মীরাও। যে অংশে ফাটল দেখা দিয়েছে, সেটাকে ভেঙে নতুন করে তৈরি করা হবে।

তবে যে অংশে ফাটল দেখা গিয়েছে, সেটা কোনও পিলারের অংশ নয় বলেই জানা গিয়েছে। ফলে উদ্বেগের কোনও কারণ নেই। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই মেট্রো লাইন। এই রুটে হাজার হাজার যাত্রী যাতায়াত করেন প্রতিদিন।

এই ফাটল প্রসঙ্গে, মেট্রোর সিপিআরও এসএস কান্নান বলেন, “অফিসার পাঠিয়েছি। ইঞ্জিনিয়ার। ওরা খতিয়ে দেখছে। জানিয়েছে চিন্তার কোনও কারণ নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *