‘নেই’ কাউন্সিলার, বেহাল পুর-পরিষেবায় জেরবার শহরের মানুষ
বেহালার ১২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানাচ্ছেন, তাঁদের পাড়া দু’দিনের উপরে নির্জলা। কোথায় সমস্যার কথা জানাতে হবে, তাই বুঝে উঠতে পারছেন না। কুঁদঘাটের বাসিন্দারা জানাচ্ছেন, কুঁদঘাট ও ব্যানার্জিপাড়ার মধ্যে সংযোগকারী সেতুটি অন্ধকার। কলেজ স্ট্রিটের এক বাসিন্দা জানান, সোমবারের বৃষ্টিতে তাঁর বাড়ির গেটের মুখে জল দাঁড়িয়ে গিয়েছে। ইএম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দাদের বক্তব্য, বাইপাসের অনেক জায়গাতেই রাস্তা বেহাল। বিপজ্জনক হয়ে উঠেছে। পাড়ার ভিতরের রাস্তার হাল কহতব্য নয়। সন্ধ্যার পরে অনেক জায়গায় নিয়মিত আলোও জ্বলছে না।