নাছোড় যন্তর মন্তর, পাঞ্জাবের চাষিরাও তৈরি পাশে দাঁড়াতে!
সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
মাঝে মাঝেই কালো হয়ে যাচ্ছে আকাশ। তবে যে ভাবে মেঘ জমছে, সে ভাবে বৃষ্টি হচ্ছে না৷ কয়েক পশলা বৃষ্টির পরেই আবার চড়া রোদ— বাড়ছে গরম৷ এই আবহেই মঙ্গলবার ভরদুপুরে রাজধানী দিল্লির যন্তর মন্তরে দেখা গেল, তিল ধারণের জায়গা নেই৷