চ্যালেঞ্জকে ভয় করে না, তবে কামনা-বাসনা নিয়ন্ত্রণ না করলে বিপদ, কেমন হন চিত্রা নক্ষত্রের জাতকরা?   - 24 Ghanta Bangla News
Home

চ্যালেঞ্জকে ভয় করে না, তবে কামনা-বাসনা নিয়ন্ত্রণ না করলে বিপদ, কেমন হন চিত্রা নক্ষত্রের জাতকরা?  

Spread the love

চিত্রা নক্ষত্রে জন্ম হলে ব্যক্তিত্ব, শক্তি ও দুর্বলতার উপর কী প্রভাব পড়ে?

চিত্রা নক্ষত্রে জন্মানো ব্যক্তিরা সাধারণত সৃজনশীল, পরিশ্রমী ও মানসিক ভাবে দৃঢ় হন। জীবনে সাফল্যের আগে তাঁদের নানা বাধার মুখোমুখি হতে হয়। তবে জীবনের কোন প্রবণতা তাঁদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়?

যা যা জানবেন

  • চিত্রা নক্ষত্র রাশিচক্রের ১৪তম নক্ষত্র এবং এটি কন্যা ও তুলা রাশিতে বিস্তৃত।

  • এই নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল এবং অধিষ্ঠাত্রী দেবতা বিশ্বকর্মা (ত্বষ্টা)।

  • চিত্রা নক্ষত্রের জাতকেরা সৃজনশীল, সাহসী ও কঠিন পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতাসম্পন্ন হন।

  • অতিরিক্ত ভোগপ্রবণতা, রাগ ও অহংবোধ তাঁদের বড় দুর্বলতা হতে পারে।

  • আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য বজায় রাখতে পারলে জীবনে বড় সাফল্য ও সম্মান লাভের সম্ভাবনা থাকে।

 বৈদিক জ্যোতিষশাস্ত্রে ২৭ নক্ষত্রের মধ্যে চিত্রা নক্ষত্রকে রাশিচক্রের ১৪তম নক্ষত্র হিসেবে গণ্য করা হয়। এই নক্ষত্রের বিস্তৃতি কন্যা ও তুলা রাশির মধ্যে সমান ভাবে ভাগ করা রয়েছে। চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, আর এর অধিষ্ঠাত্রী দেবতা ত্বষ্টা, যিনি বিশ্বকর্মা নামেও পরিচিত। পুরাণ মতে, তিনিই এই বিশ্বব্রহ্মাণ্ডের ঐশ্বরিক স্থপতি ও সৃষ্টিশিল্পের প্রতীক। তাই এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবনে সৃজনশীলতা, সংগ্রাম এবং আত্মশক্তির এক অনন্য সমন্বয় দেখা যায়। কেমন হব তাঁরা? 

‘চিত্রা’ শব্দের আক্ষরিক অর্থ ছবি, শিল্পকর্ম, নকশা বা মনোমুগ্ধকর সৃষ্টি। নামের মতোই এই নক্ষত্রের জাতকদের মধ্যে সৌন্দর্যবোধ, শিল্পপ্রতিভা এবং নতুন কিছু গড়ে তোলার প্রবল ইচ্ছা থাকে। কন্যা রাশির বুধের বুদ্ধিমত্তা, তুলা রাশির শুক্রের নান্দনিকতা এবং মঙ্গলের সাহস ও কর্মশক্তি মিলিয়ে তাঁদের ব্যক্তিত্বকে করে তোলে ব্যতিক্রমী।

চিত্রা নক্ষত্রের জাতকদের শক্তি

জ্যোতিষশাস্ত্র বলছে, চিত্রা নক্ষত্রে জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে সাফল্য খুব সহজে আসে না। বড় লক্ষ্য অর্জনের আগে তাঁদের একাধিক বাধা, প্রতিকূলতা এবং কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। এই সংগ্রামই তাঁদের মানসিক ভাবে আরও শক্তিশালী করে তোলে।

তাঁদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা ও আত্মশক্তি সব সময় প্রকাশ পাওয়ার অপেক্ষায় থাকে। তাই জীবনের নানা চ্যালেঞ্জ অতিক্রম করে একসময় তাঁরা নিজের প্রকৃত সামর্থ্য প্রমাণ করতে সক্ষম হন। অনেক সময় এই যাত্রাপথে নিজেকে একাকী বলেও মনে হতে পারে। তবে সমুদ্র মন্থনের মতোই কঠিন পরিশ্রম ও ধৈর্যের পরেই সাফল্যের অমৃত লাভ সম্ভব হয়। এই নক্ষত্রের জাতকরা সেখান সেটাই।

চিত্রা নক্ষত্রের দুর্বলতা

এই নক্ষত্রের জাতকদের অন্যতম বড় চ্যালেঞ্জই হলো প্রবল ভোগ-বিলাসের প্রবণতা এবং কামনা-বাসনার প্রতি অতিরিক্ত আকর্ষণ। যদি এই প্রবণতাকে নিয়ন্ত্রণ করা না যায়, তবে তা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমস্যার কারণ হতে পারে।

এছাড়া বিলাসবহুল জীবনযাপনের প্রতি অতিরিক্ত আসক্তি, অতি আবেগপ্রবণতা কিংবা কোনও বিষয়ে মাত্রাতিরিক্ত জেদও তাঁদের ক্ষতির কারণ হতে পারে। অনেক সময় তীব্র মেজাজ, আত্মকেন্দ্রিক মনোভাব এবং অহংবোধ জাতকদের সম্পর্ক ও কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাই সময় মতো আত্মনিয়ন্ত্রণ শেখা এই নক্ষত্রের জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

FAQ

চিত্রা নক্ষত্র কোন রাশির অন্তর্গত?

চিত্রা নক্ষত্র কন্যা ও তুলা রাশির মধ্যে সমান ভাবে বিস্তৃত। এর একাংশ কন্যা এবং অন্য অংশ তুলা রাশিতে পড়ে।

চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কে?

চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। এই নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবতা ত্বষ্টা বা বিশ্বকর্মা।

চিত্রা নক্ষত্রে জন্মানো ব্যক্তিদের প্রধান গুণ কী?

এঁরা সাধারণত সৃজনশীল, আত্মবিশ্বাসী, পরিশ্রমী, শিল্পমনস্ক এবং কঠিন পরিস্থিতিতে দৃঢ় ভাবে লড়াই করার ক্ষমতা রাখেন।

চিত্রা নক্ষত্রের জাতকদের দুর্বলতা কী?

অতিরিক্ত ভোগবিলাসের প্রতি আকর্ষণ, রাগ, জেদ, অহংবোধ এবং আত্মকেন্দ্রিক মনোভাব তাঁদের জন্য সমস্যার কারণ হতে পারে।

চিত্রা নক্ষত্রে জন্মালে কি সাফল্য পেতে বেশি পরিশ্রম করতে হয়?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চিত্রা নক্ষত্রের জাতকদের জীবনে সাফল্য সাধারণত সংগ্রাম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে। বাধা অতিক্রম করার পরই তাঁরা প্রকৃত সাফল্য অর্জন করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *