কর্নিয়া প্রতিস্থাপনে নজির গড়ল দিশা
‘প্রভা আই ব্যাঙ্ক’ থেকে ২০ হাজারের বেশি কর্নিয়া সফল ভাবে প্রতিস্থাপন করে নতুন মাইলফলক ছুঁল দিশা আই হসপিটাল। ১৯৯৭–য়ে যেখানে মাত্র দু’টি কর্নিয়া প্রতিস্থাপন করেছিল এই হাসপাতাল, সেখান থেকে যাত্রা শুরু করে চলতি বছর জুনের মধ্যে ২০ হাজার ২১১টি সফল কর্নিয়া প্রতিস্থাপনের নজির গড়েছে দিশা। গত ২৯ বছর ধরে দিশা আই হসপিটাল মোট ২৭ হাজার ২৫২টি কর্নিয়া সংগ্রহ করেছে। এর মধ্যে ‘হসপিটাল কর্নিয়া রিট্রিভাল প্রোগ্রাম’–এর (এইচসিআরপি) মাধ্যমে ১৪ হাজার ৮৭২টি গঠন করা হয়েছে এবং ১২ হাজার ৩৮০টি চক্ষুদানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এইচসিআরপি প্রোগ্রামের মাধ্যমে ১১ হাজার ১১০টি এবং চক্ষুদানের মাধ্যমে পাওয়া ন’হাজার ১০১টি কর্নিয়া সফল ভাবে প্রতিস্থাপনে ব্যবহার করতে পেরেছে দিশা।