‘আরে থামো!’ মমতার কথা শুনে মঞ্চ ছাড়লেন কল্যাণ, বাদানুবাদে জল্পনা
সোশ্যাল মিডিয়ায় কালীঘাট–তৃণমূলের সভার লাইভ স্ট্রিমিংয়ে কল্যাণের উদ্দেশে মমতাকে বলতে শোনা যায়, ‘আরে থামো।’ দ্রুত ভাষণ শেষ করে মমতার উদ্দেশে কল্যাণ বলেন, ‘আপনি দেখুন না, কতক্ষণ বলেছি? আপনি এমন করেন না…!’ কল্যাণের এই মন্তব্য শুনে মমতা কিছু বলেছেন কি না, তা স্পষ্ট বোঝা যায়নি। তবে শ্রীরামপুরের সাংসদকে ফের বলতে শোনা যায়, ‘আপনি এই সব বলবেন না আমাকে। আপনার জন্য জান দিয়েছি। আপনার কোনও এমপি, এমএলএ, কর্মী জেলায় জেলায় ঘুরছে না। আমি ঘুরছি, (বাকি) সব বাড়িতে বসে আছে। আপনি পাবলিকলি (আমাকে) অপমান করছেন!’