সোনম ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের প্রস্তাব দিল্লি হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

সোনম ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের প্রস্তাব দিল্লি হাইকোর্টের

Spread the love

নয়াদিল্লি: আমরণ অনশন ও অসুস্থতার জেরে হাসপাতালে চিকিৎসাধীন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) নিয়ে বড় নির্দেশ দিতে চলেছেন আদালত। সাফদরজং হাসপাতাল থেকে সোনমকে তাঁর…

নয়াদিল্লি: আমরণ অনশন ও অসুস্থতার জেরে হাসপাতালে চিকিৎসাধীন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) নিয়ে বড় নির্দেশ দিতে চলেছেন আদালত। সাফদরজং হাসপাতাল থেকে সোনমকে তাঁর পছন্দমতো মেদান্ত হাসপাতালে স্থানান্তরের প্রস্তাব দিল দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার উভয় পক্ষের সওয়াল-জবাব এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর এই প্রস্তাব দিয়েছে আদালত। তবে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশ আজ বিকেলেই দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রে খবর, প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনছে। এ দিন এইমসের (AIIMS), সাফদরজং হাসপাতালের চিকিৎসক এবং সোনমের ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বিচারপতিরা। দীর্ঘ অনশন ও ডিহাইড্রেশনের জেরে সোনমের রক্তে একাধিক অস্বাভাবিকতা ধরা পড়েছে। বিশেষ করে তাঁর শ্বেত রক্তকণিকা (WBC) এবং হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কম রয়েছে, যার ফলে সংক্রমণের ঝুঁকি মারাত্মক বেশি। সব পক্ষের চিকিৎসকরা একমত হয়েছেন যে, সোনমের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁর অবিরাম কড়া পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

কার কী অবস্থান?

সোনমের স্ত্রী গীতাঞ্জলি অঙ্গমোর করা একটি আপিলের ভিত্তিতে এই শুনানি শুরু হয়। এর আগে একক বিচারপতির বেঞ্চ তাঁকে পছন্দমতো বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অন্তর্বর্তীকালীন আর্জি খারিজ করে দিয়েছিল, যার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সোনমের আইনজীবী ও প্রবীণ আইনজীবী অখিল সিবাল আদালতে জানান, সোনমের শারীরিক প্যারামিটারগুলি স্থিতিশীল হলেও তিনি তাঁর অনশন চালিয়ে যেতে চান। পাশাপাশি, সাফদরজং হাসপাতালের নজরদারি এবং যোগাযোগের ওপর বিধিনিষেধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সোনম।

অন্যদিকে, কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা মেদান্ত হাসপাতালে সোনমকে স্থানান্তরিত করার বিষয়ে কেন্দ্রের কোনো আপত্তি নেই বলে জানান। তবে তাঁর শর্ত, চিকিৎসকদের পরামর্শের বিরুদ্ধে গিয়ে যাতে সোনম হাসপাতাল ছাড়তে না পারেন এবং মেদান্তার চিকিৎসকদের মতামত ছাড়া যাতে তাঁকে ডিসচার্জ না করা হয়।

আদালতের প্রস্তাব গৃহীত হলে, সাফদরজং হাসপাতালের সমস্ত চিকিৎসাপত্র ও রিপোর্ট মেদান্তা হাসপাতালে স্থানান্তরিত করা হবে, যাতে তাঁর চিকিৎসা নির্বিঘ্নে চালিয়ে যাওয়া যায়।

মোদীর বাসভবনের সামনে বিক্ষোভকারী কংগ্রেসীদের আটক করল পুলিশ

ভারতের হাইকমিশনে জামাতপন্থী ভারত বিদ্বেষী সাঈদুরকে নিয়োগ তারেকের বিএনপির

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *