West Bengal LIVE Update: শহর জুড়ে তিন মঞ্চে ‘২১ জুলাই’ পালন, সারারাত মঞ্চ পাহারা দিলেন মমতা | West Bengal LIVE Update News today 21 July Mamata banerjee Ritrabrata Banerjee Congress Rally Kolkata NCPI Kakali Ghosh Dastidar Delhi Protest
২১-এ এবার বদলে যাওয়া ছবি। গত ১৫ বছর ধরে ২১ জুলাই এক অঘোষিত ছুটির চেহারা নিয়েছিল। জেলা থেকে কলকাতায় আসত সমর্থক বোঝাই বাস। আকর্ষণের কেন্দ্রে থাকত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। মঞ্চে থাকতেন প্রথম সারির নেতা-মন্ত্রী থেকে তারকারা। আর এবার অন্য ছবি।
মেয়ো রোডে ‘শহিদ দিবস’ পালন করছে ঋতব্রত শিবির। মঞ্চে থাকবেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্রের মতো বর্ষীয়ান নেতারা। থাকবেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে, কালীঘাট-তৃণমূলের সভা হচ্ছে বিড়লা তারামণ্ডলের সামনে। সেখানে মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ তুলে রাতেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর সেখানেই বসেছিলেন তিনি।