শেয়ারে এলটিসিজি ট্যাক্স বাতিলের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের - 24 Ghanta Bangla News
Home

শেয়ারে এলটিসিজি ট্যাক্স বাতিলের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের

Spread the love

এলটিসিজি ট্যাক্স কী?

গভর্নমেন্ট সিকিওরিটিজ় (জি-সেক), বন্ড, ইক্যুইটি-মিউচুয়াল ফান্ড-সহ বিভিন্ন ধরনের আর্থিক উপকরণে বিনিয়োগের ক্ষেত্রে লাভের উপরে যে কর দিতে হয়, তা ক্যাপিটাল গেনস ট্যাক্স হিসেবে পরিচিত। এ ক্ষেত্রে যদি আপনার বিনিয়োগের মেয়াদ ১২ মাস পেরিয়ে যায়, তা হলে সেটি লং-টার্ম ক্যাপিটাল গেনস ট্যাক্স-এর আওতায় আসে। বর্তমানে লগ্নিকারীদের এলটিসিজি-র উপরে ১২.৫ শতাংশ কর দিতে হয়। উল্লেখ্য, এলটিসিজি-র ক্ষেত্রে বিনিয়োগকারীরা ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পেয়ে থাকেন। অন্য দিকে, যদি আপনার বিনিয়োগের মেয়াদ ১২ মাস না পেরোয়, তা হলে সেটি শর্ট-টার্ম ক্যাপিটাল গেনস (এসটিসিটিজি)-এর আওতায় আসে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের মুনাফার উপরে ২০ শতাংশ কর দিতে হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *