শক্তিগড়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বড়শুল মোড়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, কলকাতাগামী তৃণমূল কর্মী-সমর্থকদের বাস আটকে হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থকরা। সূত্রের খবর, বাসটি ২১ জুলাইয়ের কালীঘাট তৃণমূলের সভার উদ্দেশে কলকাতায় যাচ্ছিল। অন্য দিকে, বিজেপি কর্মী সমর্থকদের দাবি, বাস থেকে প্রথমে তাঁদের উদ্দেশে কটূ কথা বলেন তৃণমূল কর্মীরা। এর পরই শুরু হয় বচসা। পরে, তা দ্রুত হাতাহাতিতে পরিণত হয়। জাতীয় সড়কে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।