বর্ষায় চুল পড়ছে ঝড়ের গতিতে? নারকেল তেলের সঙ্গে এই ৩ উপাদান মিশিয়ে মাখুন
কেন উপকারী এই তেল?
নারকেল তেল চুলে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং আর্দ্র আবহাওয়ায় চুলের ক্ষতি কমাতে পারে। মেথি চুলের গোড়া শক্ত করতে এবং খুশকির সমস্যা কমাতে সাহায্য করে। কারিপাতা নতুন চুল গজাতে সহায়ক হতে পারে। অন্যদিকে জবা ফুল চুলকে মজবুত করে, মাথার ত্বকে আর্দ্রতা বজায় রাখে এবং চুলে ন্যাচারাল উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
কী ভাবে ব্যবহার করবেন?
সপ্তাহে ২ দিন এই তেল দিয়ে ১০ মিনিট ধরে মাথার ত্বকে আলতো করে মালিশ করুন। সারা রাত রেখে পরদিন সকালে মাইল্ড বা সালফেট-ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
বর্ষায় চুল ভালো রাখতে আর কী করবেন?
• ভেজা চুল বেশিক্ষণ বেঁধে রাখবেন না।
• সপ্তাহে অন্তত ২ বার মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথার ত্বক পরিষ্কার করুন।
• খুব গরম জল দিয়ে চুল ধোবেন না।
• পর্যাপ্ত প্রোটিন, আয়রন ও ভিটামিনযুক্ত খাবার খান।
• চিরুনি, তোয়ালে বা বালিশের কভার পরিষ্কার রাখুন, যাতে মাথার ত্বকে সংক্রমণের ঝুঁকি না বাড়ে।