তিন সভা ঘিরে সুরক্ষায় ১০০০ পুলিশ, ‘হামলা’র নালিশ মমতার, পাল্টা তোপ
সোমবার প্রবল বৃষ্টিতে শহিদ মিনার কর্দমাক্ত হয়ে পড়ায় কিছুটা চিন্তায় পড়েছেন কংগ্রেস নেতৃত্ব। যদিও কংগ্রেস নিশ্চিত, শহিদ মিনার উপচে পড়বে। তাদের সভায় অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, ইশা খান চৌধুরী, শুভঙ্কর সরকার–সহ প্রদেশ নেতৃত্বে থাকবেন। দিল্লি থেকে পবন খেড়া, প্রকাশ জোশীরা থাকতে পারেন। ২১ জুলাইয়ের জন্য কালীঘাট ও বিদ্রোহী শিবির অনুরোধ করায় আজ বিধানসভায় দু’ঘণ্টার বিরতি থাকতে চলেছে।