অবসর ভেঙে কামব্যাক! অরিজিতের নতুন গান ‘ইয়ে আওয়ারাপন’-এ মেতেছে নেটপাড়া - 24 Ghanta Bangla News
Home

অবসর ভেঙে কামব্যাক! অরিজিতের নতুন গান ‘ইয়ে আওয়ারাপন’-এ মেতেছে নেটপাড়া

Spread the love

মুম্বই: বলিউড প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করার মাসকয়েক পরেই ফের চেনা ছন্দে ফিরেছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আর তাঁর এই প্রত্যাবর্তনেই মজেছে নেটপাড়া। বিশেষ করে…

মুম্বই: বলিউড প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করার মাসকয়েক পরেই ফের চেনা ছন্দে ফিরেছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আর তাঁর এই প্রত্যাবর্তনেই মজেছে নেটপাড়া। বিশেষ করে ইমরান হাশমির আসন্ন ছবি ‘আওয়ারাপন ২’-এর নতুন গান ‘ইয়ে আওয়ারাপন’ মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অমল মালিকের সুরে এবং রশ্মি-বিরাগের কথায় অরিজিতের জাদুকরী কণ্ঠ এই গানটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে, যা প্রথম ছবিটির নস্ট্যালজিয়াকে আবার ফিরিয়ে এনেছে।

মূল ছবির মতোই ‘আওয়ারাপন ২’-এর এই গানেও শিভম পণ্ডিত অর্থাৎ ইমরান হাশমির চরিত্রের গভীরে লুকিয়ে থাকা যন্ত্রণা, ভালোবাসা এবং একাকীত্বের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। মিউজিক ভিডিওটিতে দেখা গিয়েছে, ইমরান তাঁর অতীতের স্মৃতি এবং প্রয়াত আলিয়া হামিদ (প্রথম পর্বে শ্রেয়া শরণ অভিনীত)-এর কথা স্মরণ করে আবেগে ভাসছেন। একটি অত্যন্ত মর্মস্পর্শী দৃশ্যে আলিয়ার কবরে গিয়ে লাল গোলাপ রেখে শ্রদ্ধা জানাতেও দেখা যায় তাঁকে। অরিজিতের কন্ঠের বিষণ্ণ সুর এই দৃশ্যগুলির আবেগ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

অরিজিতের কামব্যাকে উচ্ছ্বসিত ভক্তরা

চলতি বছরের শুরুতে প্লেব্যাক থেকে সাময়িক বিরতির কথা ঘোষণা করায় মন খারাপ হয়েছিল অনুরাগীদের। ফলে এই ছবির হাত ধরে তাঁর ফেরাটা ভক্তদের কাছে বিরাট পাওনা। গানটি প্রকাশ্যে আসার পর থেকেই ইউটিউব ও অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে কমেন্টের ঝড় উঠেছে। এক অনুরাগী লিখেছেন, “গায়ে কাঁটা দিয়ে উঠল! কী দারুণ একটা গান। অমল ও অরিজিৎ জুটি মানেই পারফেকশন।” অন্য এক ভক্তের মন্তব্য, “অরিজিৎ আপনি শুধু গায়ক নন, আপনি একটা আবেগ।”

ছবির মুক্তি ও কলাকুশলী

বিশেষ ফিল্মস এবং সনি মিউজিক ইন্ডিয়ার ব্যানারে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত এই ট্র্যাকটি। মুকেশ ভাটের উপস্থাপনায় এবং নীতিন কক্করের পরিচালনায় তৈরি ‘আওয়ারাপন ২’ ছবিতে ইমরান হাশমি ছাড়াও দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি ও অতুল কুমারদের মতো অভিনেতারা অভিনয় করেছেন। আগামী ১৪ আগস্ট, ২০২৬ বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবিটির।

শুধু সুপারস্টার নন, উদার মনেও ‘কিং’ শাহরুখ! ফারাহর অজানা গল্প ভাইরাল

শ্যাম বেনেগালের ছবির জন্য লুক বদলেছিলেন, আক্ষেপে সোনি রাজ়দান

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *