FIFA World Cup Final 2026: শেষ বিশ্বকাপে স্বপ্নভঙ্গ মেসির, ব্যক্তিগত পুরস্কারে সেরা হলেন কারা? | Lionel Messi Misses Out as Rodri, Mbappe Dominate FIFA World Cup 2026 Awards
আমেরিকা : ২০১৪র পর আবার ২০২৬ – ফাইনালে ট্রফি হাতছাড়া হল লিওনেল মেসির। বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেও অবশেষে ফাইনালে উঠে ১-০ হারতে হয়েছে স্পেনের কাছে। ১৬ বছর পর আবার চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। প্রথম বিশ্বকাপ খেলেই চ্যাম্পিয়ন হলেন লামিন ইয়ামাল।৩৯ বছরের মেসির এটাই ছিল শেষ বিশ্বকাপ। ২০২২ এ বিশ্বকাপ পেলেও এবার আর ট্রফি জেতা হল না মেসির। আমেরিকা থেকে খালি হাতেই ফিরতে হল মেসিকে। তবে কারা পেলেন এবারের সেরার পুরস্কার?
গোল্ডেন বুট :- বিশ্বকাপ ২০২৬ এ গোল্ডেন বুট পেলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় স্থানের ম্যাচেই জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। তাঁর খুব কাছাকাছি ছিলেন লিও মেসি। মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
গোল্ডেন বল :- এই বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছেন স্পেনের রদ্রি। চ্যাম্পিয়ন স্পেন দলের ক্যাপ্টেনও তিনি। এই বিশ্বকাপ ২০২৬ এ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রদ্রি। টুর্নামেন্টের ৮ ম্যাচেই শুরু থেকে খেলেছেন ম্যান সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। প্রথম ম্যাচ থেকেই ধারাবাহিকভাবে সফল ছিল তাঁর পারফরম্যান্স। ফলত, গোল্ডেন বল পেলেন রদ্রি।
গোল্ডেন গ্লাভস :- এই বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস পেলেন স্পেনের গোলরক্ষক উনেই সিমন। গোটা বিশ্বকাপে মাত্র একটি গোল খেয়েছেন স্পেনের এই গোলরক্ষক। এমনকি বারবার আক্রমণাত্মক গোলকিপিং করতে দেখা গিয়েছে সিমনকে। ফলে, যোগ্য লোকের হাতেই উঠেছে গোল্ডেন গ্লাভস।
সেরা তরুণ ফুটবলার :- স্পেনের পাও কুবারসি পেলেন এই পুরস্কার। গোটা বিশ্বকাপ জুড়েই তিনি ভাল ডিফেন্স করে গিয়েছেন। এমনকি, তাঁর জন্য আক্রমণ ও ডিফেন্স -দুইয়েতেই সাবলীল ছিল স্পেন। মাত্র ১৯ বছর বয়সেই তাঁর দুর্দান্ত ম্যাচ রিডিংয়ের জন্য তাঁকে দেওয়া হল এই পুরস্কার।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেন – দুই দলই প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলছিল। ১২০ মিনিট খেলেও একটি গোলমুখী শট মারতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। মেসি নিজেই স্পেনের বক্সে ঢুকেছেন হাতেগোনা কয়েক বার। তবে, যেভাবে স্পেনের সামনে আত্মসমর্পণ করতে হয়েছে আর্জেন্টিনাকে, তাতে বুঝে নেওয়া যায় যে কতটা তৈরী ছিল এই স্পেন।