FIFA World Cup 2026 Final : একপেশে ফাইনাল, ফেরান তোরেসের গোলে আবার স্বপ্নভঙ্গ মেসির! | Spain beats Argentina in the FIFA World Cup 2026 final and became the world cup champion after 16 years
আমেরিকা : ১৬ বছর। ১৬ বছরে কত পরিবর্তন দেখেছে বিশ্ব। শেষ যেবার এই স্পেন দল বিশ্বকাপ জিতেছিল, তখনও আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। আজকের তারকা লামিন ইয়ামাল তখন কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হয়েছেন কিনা সন্দেহ। তখনও কর্পোরেট হয়নি ভারতীয় ফুটবল। ফোরজি, জোম্যাটো সব রূপকথা। কিন্তু ১৬ বছর আগের ইনিয়েস্তার সঙ্গে কোথাও যেন মিশে গেলেন ফেরান তোরেস। তাঁর গোলেই আজ, সোমবার ১৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হল স্পেন। আর্জেন্টিনার খেলা দেখে একবারও চ্যাম্পিয়নদের মতো মনেই হয়নি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ বানিয়েছিল স্পেন। একের পর এক আক্রমণে প্রথম থেকেই দিশেহারা হয়ে গিয়েছিল আর্জেন্টিনা। প্রত্যুত্যরে ফাউল ছাড়া কোনও উপায় ছিল না আর্জেন্টিনার। বলের নাগাল না পেয়ে একাধিক বার ফাউল করতে দেখা গেল ম্যাক অ্যালিস্টার, এনজোদের। এই ফাউলের ফলেই অক্সিজেন পেয়ে গেল স্পেন। তিকিতাকার ফাঁদে ফেলে বারবার আর্জেন্টিনাকে ভুল করতে বাধ্য করছিলেন ইয়ামাল, কুকুরেয়ারা। প্রথমার্ধেই চোট পেয়ে লিসান্দ্রো মার্টিনেজ বেরিয়ে যাওয়ায় আরও চাপে পড়ে গেল আর্জেন্টিনা। সেটাই কি অশনি সঙ্কেত, বোঝেননি স্কালোনি?
বোঝেননি বলেই দ্বিতীয়ার্ধেও সুযোগ পেল স্পেন। একাধিকবার আক্রমণ শানিয়েছে স্পেনের আক্রমণ বিভাগ। বদলে বারবার শুধু ডিফেন্স করে গেছে আর্জেন্টিনার ডিফেন্স বিভাগ।
বিস্তারিত আসছে…