CJP Protest: ১০ মিনিটের বৈঠরে 'ককরোচ জনতা পার্টি'কে আশ্বাস দিলে জে পি নাড্ডা | Minister JP Nadda meets two CJP leaders amid protest at Parliament on Monday - 24 Ghanta Bangla News
Home

CJP Protest: ১০ মিনিটের বৈঠরে ‘ককরোচ জনতা পার্টি’কে আশ্বাস দিলে জে পি নাড্ডা | Minister JP Nadda meets two CJP leaders amid protest at Parliament on Monday

Spread the love

নাড্ডার মুখোমুখি ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধিImage Credit: TV9 Bangla

নয়া দিল্লি: সোমবার সকাল থেকে বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে বিক্ষোভ শুরু হয়, তা ক্রমশ এগিয়ে যায় সংসদ ভবনের দিকে। এই আবহেই বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার বার্তা দেন জে পি নাড্ডা। ‘ককরোচ জনতা পার্টি’র দুই প্রতিনিধির সঙ্গে এদিন নিজের বাসভবনে দেখা করেন তিনি।

সিজেপি-র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এদিন নাড্ডার সঙ্গে দেখা করেন। ১০ মিনিটের কথোপকথন হয় এদিন। বৈঠক থেকে বেরিয়ে সৌরভ দাস জানান, জে পি নাড্ডা তাঁদের কথা শুনেছেন। তাঁদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। তবে কোনও প্রতিশ্রুতি দেননি বলে দাবি করেছেন ওই দুই প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *