হায়ারোগ্লিফিক লিপি থেকে ফরাসি ব্র্যান্ড, গয়নার জগতে রাজত্ব করছে কোন কোন ডিজ়াইন? - 24 Ghanta Bangla News
Home

হায়ারোগ্লিফিক লিপি থেকে ফরাসি ব্র্যান্ড, গয়নার জগতে রাজত্ব করছে কোন কোন ডিজ়াইন?

Spread the love

প্যারিসের হাই জুয়েলারি উইক ২০২৫-এ বিশ্বের নামী-দামি ব্র্যান্ডের গয়না নির্মাতারা এমন কিছু সংগ্রহ দর্শকদের সামনে তুলে ধরেছেন, যেখানে ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি এবং মানুষের শরীর—সবকিছুই নতুন ভাবে প্রকাশ পেয়েছে গয়নার ডিজ়াইনে। কী ভাবে সেই ঐতিহাসিক যুগের গয়না হয়ে উঠল বর্তমান যুগের ‘ডিজ়াইনার পিস’, জানেন কী সেই কাহিনি?

Hieroglyphs to Horse Bits: ইতিহাসের ছোঁয়ায় আধুনিক গয়না

২০২৫ সালের অন্যতম বড় ট্রেন্ড হলো অতীতের সভ্যতা এবং ঐতিহাসিক মোটিফকে আধুনিক গয়নার ডিজ়াইনে তুলে ধরা। মিশরের হায়ারোগ্লিফিক, ঘোড়ার সাজসজ্জা, প্রাচীন রাজকীয় অলঙ্কার, এমনকী মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের আকৃতির আদলেও তৈরি করা হয়েছে বিভিন্ন ডিজ়াইনার গয়না।

বদলে যাচ্ছে ফ্যাশনের ট্রেন্ড

বিশ্ব খ্যাত ব্র্যান্ড Hermès, Van Cleef & Arpels, Buccellati এবং Boucheron-এর গয়নার নতুন সংগ্রহে এই ঐতিহাসিক প্রভাব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ডিজ়াইনাররা অতীতের শিল্পকলা ও প্রতীককে ব্যবহার করছেন আধুনিক ডিজ়াইনে। কোন কোন ব্র্যান্ড এই নিয়ে গয়না তৈরি করছে?

Equestrian Elegance: ঘোড়ার সাজসজ্জা থেকে অনুপ্রাণিত গয়না

ফরাসি ব্র্যান্ড Hermès-এর জন্মই হয়েছিল ১৮৩৭ সালে। যাঁরা ঘোড়ার জিন, লাগাম ও বিভিন্ন অশ্বারোহী সরঞ্জাম তৈরি করতেন।

সেই ঐতিহ্যকে মাথায় রেখেই ব্র্যান্ডটি ঘোড়ার লাগাম (Horse Bit), রাশ, স্টিরাপ, বাকল এবং ঘোড়ার অলঙ্করণকে নতুন ভাবে ব্যবহার করেছে। সোনা, হীরা ও মূল্যবান পাথরের সাহায্যে এই ডিজ়াইনগুলিকে অত্যন্ত আধুনিক রূপ দেওয়া হয়েছে।

Egyptian Revival: প্রাচীন মিশরের রাজকীয় গৌরব

বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ড Van Cleef & Arpels-এর নতুন সংগ্রহে আবার দেখা গিয়েছে মিশরের দেব-দেবতারা যে ধরনের গয়না ব্যবহার করতেন বা ক্লিওপেট্রার যুগের রাজকীয় অলঙ্কার যে ধরনের হয়, তার প্রতিকৃতি।

সোনার সূক্ষ্ম কারুকাজ, হীরা, রুবি, এমেরাল্ড এবং রঙিন মূল্যবান রত্নের সমন্বয়ে তৈরি এই গয়নাগুলি যেন প্রাচীন সভ্যতার ডিজ়াইনকে নতুন গয়নায় ফুটিয়ে তুলেছে।

Anthropomorphic Metamorphism: মানুষের শরীরই হয়ে উঠছে অলঙ্কারের ক্যানভাস

এই ট্রেন্ডে ‘Boucheron’-এর নতুন সংগ্রহে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ, পেশি, হাড়ের গঠনকে কেন্দ্র করে গয়নার ডিজ়াইন তৈরি করা হয়েছে। নেকলেস, কানের দুল ও অন্যান্য অলঙ্কারে এমন ভাবে ডিজ়াইন করা হয়েছে, যাতে গয়না শরীরের স্বাভাবিক গঠনের সঙ্গে একাত্ম হয়ে যায়।

Textile Translations: কাপড়ের সূক্ষ্ম নকশা এ বার গয়নায় মোটিফে

কাপড়ের সূচিশিল্প, লেস, এমব্রয়ডারি এবং বুননের ডিজ়াইন বহুদিন ধরেই ফ্যাশনের অংশ। এ বার সেই একই সূক্ষ্ম কারুকাজকে জুয়েলারিতে ফুটিয়ে তোলা হয়েছে। ইতালীয় ব্র্যান্ড ‘Buccellati’ এমন গয়না তৈরি করেছে, যা দেখতে অনেকটা সূক্ষ্ম লেসের কাপড়ের মতো।

অন্য দিকে ‘Chanel’-এর সংগ্রহে রয়েছে ফিতা, কাপড়ের ভাঁজ এবং ‘Haute Couture’-এর সূক্ষ্ম কারুকাজ থেকে অনুপ্রাণিত ডিজ়াইন। সোনা, প্লাটিনাম, হীরা এবং অন্যান্য মূল্যবান পাথরের সাহায্যে কাপড়ের সৌন্দর্যকে সোনার অলংকারে মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে।

তাই আধুনিক যুগের গয়না আর শুধু দামি রত্ন বা ধাতুর প্রদর্শনী নয়। প্রতিটি অলঙ্কারের মধ্যে লুকিয়ে রয়েছে ইতিহাস, সংস্কৃতি, শিল্প, স্থাপত্য, ফ্যাশন এবং সবশেষে মানুষের অনুভূতির গল্প।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *