স্টেডিয়াম মাতল ৬৭-র ম্যাডোনায়
ততক্ষণে সোশ্যাল মিডিয়া মারফৎ খবর চলে এসেছে, স্টেডিয়ামের প্রতি গেটেই মাঠে ঢোকার জন্য দীর্ঘ লাইন। মিডিয়া বাস যত এগোচ্ছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে, তত বাড়ছে যানজট।
স্টেডিয়ামে পৌঁছনোর পরেও মিডিয়া গেটে প্রায় দুই কিলোমিটার লম্বা লাইন। ক্ষোভে ফেটে পড়ছিলেন সাংবাদিকদের একাংশ। পাঁচটা বিশ্বকাপ কভার করা স্পেনের এক সাংবাদিক বলছিলেন, ‘ফাইনালে এমন হতে পারে, অকল্পনীয়। চূড়ান্ত অব্যবস্থা।’