ব্রিটেনের ৫৯ তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম | Andy Burnham became the 59th prime minister of UK
লন্ডন: ইউনাইটেড কিংডম-এর সপ্তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অ্যান্ডি বার্নহাম। ক্ষমতায় এসেই রাজনীতিতে আস্থা ফেরাতে অর্থনৈতিক শক্তি ফেরাতে প্রচেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। দেশের জন্য কী রূপরেখা তৈরি করতে চান তিনি, কী ভাবনা রয়েছে, তা এদিন বক্তব্যে তুলে ধরেন।
ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউকে বেরিয়ে যাওয়ার ১০ বছরের মধ্যেই এই নিয়ে সপ্তম প্রধানমন্ত্রী নির্বাচন হল। সম্প্রতি পদত্যাগ করেন কিয়ের স্টার্মার। এরপরই সেই জায়গায় নির্বাচিত হলেন গ্রেটার ম্যাঞ্চেস্টারের মেয়র বার্নহাম।
ইতিহাস অনুসারে বার্নহাম ইউকে-র ৫৯ তম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বাকিংহাম প্যালেসে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন কিং চার্লস।
গত ২২ জুন কিয়ের স্টার্মার প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতার পদ ছাড়েন। তারপর থেকেই উত্তরসূরির নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এই ঘটনার ঠিক তিন দিন আগেই গ্রেটার ম্যানচেস্টারের তৎকালীন মেয়র বার্নহাম উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড থেকে পার্লামেন্টের নিম্নকক্ষ, হাউস অফ কমন্সের উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। শেষ পর্যন্ত শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা নির্বাচিত হন তিনি।
এই প্রথমবার কোনও ক্যাথোলিক ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন, যা ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গত কয়েক বছর ধরে ব্রিটেনের অন্যতম জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন।