প্রাক্তন চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ, চুঁচুড়া পুরসভায় ডিম হাতে হাজির জনতা - 24 Ghanta Bangla News
Home

প্রাক্তন চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ, চুঁচুড়া পুরসভায় ডিম হাতে হাজির জনতা

Spread the love

চুঁচুড়া পুরসভা (chinsurah) চত্বরে সোমবার বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রাক্তন চেয়ারম্যানকে সামনে পেয়ে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ ‘চোর হঠাও, পুরসভা বাঁচাও’ স্লোগান দিতে শুরু করেন। দুর্নীতির…

Chinsurah Municipality Witnesses Stir as Protesters Confront Former Chairman

চুঁচুড়া পুরসভা (chinsurah) চত্বরে সোমবার বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রাক্তন চেয়ারম্যানকে সামনে পেয়ে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ ‘চোর হঠাও, পুরসভা বাঁচাও’ স্লোগান দিতে শুরু করেন। দুর্নীতির অভিযোগ তুলে এবং নাগরিক পরিষেবা ব্যর্থ হওয়ার দাবি জানিয়ে পুরসভা চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, পুরসভার গেট আটকে প্রতিবাদ কর্মসূচি চালানো হয়।

বিক্ষোভকারীদের(chinsurah) অভিযোগ, দীর্ঘদিন ধরে চুঁচুড়া পুরসভায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। রাস্তা, নিকাশি, পানীয় জল-সহ একাধিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে বলে দাবি করেন তাঁরা। তাঁদের অভিযোগ, তৃণমূল পরিচালিত পুরবোর্ড সাধারণ মানুষের সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। সেই কারণেই পুরসভার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁরা পথে নেমেছেন।

সোমবার পুরসভায় নতুন বোর্ড গঠনের মিটিং হওয়ার কথা ছিল। এর আগে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা এবং আরও দুই কাউন্সিলার পদত্যাগ করেন। এই পরিস্থিতিতে নতুন করে পুরবোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পুরসভা চত্বরে বিজেপির বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভকারীদের বক্তব্য, পুরসভার বর্তমান পরিস্থিতির জন্য তৃণমূল নেতৃত্ব দায়ী। তাঁদের দাবি, প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই পুরসভার সামনে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মী-সমর্থকদের হাতে ডিমও দেখা যায় বলে জানা গিয়েছে। প্রাক্তন চেয়ারম্যানকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *