প্রত্যেক বছর অডিট হবে তৃতীয় শ্রেণির পড়ুয়াদের
আবার যদি দেখা যায়, ওই পড়ুয়ারা অডিটে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের টিচারদের পুরস্কৃত করবে স্কুলশিক্ষা দপ্তর। মন্ত্রী বলেন, ‘এই পদ্ধতিতে প্রাথমিক স্তরেই জানা যাবে, ছেলেমেয়েরা কী শিখছে, কতটা শিখছে। ভবিষ্যতে যাতে পড়ুয়াদের প্রাথমিক শিক্ষায় কোনও গলদ না থাকে, সেটা দেখার জন্যই এই সিদ্ধান্ত।’ খুব তাড়াতাড়ি এ নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দীপক।