চার মিনিটের এক চুম্বন থেকে ভারতীয় সিনেমার প্রথম মহিলা সুপারস্টার
পুরুষশাসিত চলচ্চিত্র জগতে এক নারীর নেতৃত্ব
১৯৪০ সালে হিমাংশু রাইয়ের মৃত্যুর পর অনেকেই মনে করেছিলেন বম্বে টকিজে়র পথচলা থেমে যাবে। কিন্তু সেই কঠিন সময়েই সামনে এসে দাঁড়ান দেবিকা রানি। শুধু স্টুডিও পরিচালনাই করেননি, বরং আর্থিক পরিকল্পনা, চলচ্চিত্র পরিচালনা, শিল্পী নিয়োগ, সৃজনশীল সিদ্ধান্ত—সব ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছেন। যদিও ১৯৪৫ সালে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তিনি বম্বে টকিজ় থেকে সরে দাঁড়ান।