ঘাঘরবুড়ি মন্দির চত্বরে নিষিদ্ধ ধূমপান, প্লাস্টিক, প্রশংসা পুরমন্ত্রীর
এই সময়, আসানসোল: রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের ডাকে স্বচ্ছতা অভিযানে অংশ নিল আসানসোলের ঘাঘরবুড়ি ধর্মচক্র সেবা সমিতি। রবিবার সমিতির উদ্যোগে ঘাঘরবুড়ি মন্দির প্রাঙ্গণে ধূমপান, মাদক ও প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। এ দিন পরিবেশ রক্ষার এই কর্মসূচির উদ্বোধন করেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন ধর্মচক্র সেবা সমিতির সদস্যরা।