তেলের দাম বৃদ্ধিতে চাপ বাড়বে বাজারের? কোন স্টকে রাখবেন নজর?
গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বড় অঙ্কের বৃদ্ধি হয়েছিল সেনসেক্স ও নিফটি৫০-র। এই দুই বেঞ্চমার্ক ইনডেক্স বেড়েছিল ১ শতাংশের বেশি। সেই বৃদ্ধির ধারা এ সপ্তাহের শুরুতে বজায় থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। কেন তাঁদের এমন মনে হচ্ছে? সোমবারের ট্রেডিংয়ের জন্য কোন কোন স্টকে নজর রাখার পরামর্শ বাজার বিশেষজ্ঞরা দিয়েছেন দেখে নিন।
শান্তিচুক্তিতে জল ঢেলে ইরান ও আমেরিকার সংঘাত নতুন করে বাড়তে শুরু করেছে। পশ্চিম এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়ছে অশোধিত জ্বালানি তেলের দামে। এর জেরে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৯০ ডলার ছাড়িয়েছে। যা ভারতের বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
সোমবার সকালে গিফ্ট নিফটি ৫২ পয়েন্ট ডাউন রয়েছে। যা দেখে শেষ ক্লোজ়িংয়ের থেকে ডাউন পয়েন্টে স্টার্টের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। যদিও গত সপ্তাহে পশ্চিম এশিয়ার যুদ্ধের চোখরাঙানিকে থোড়াই কেয়ার করে বৃদ্ধি হয়েছিল দালাল স্ট্রিট। সে রকম কিছু না ঘটলে সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারের মুখ ভার থাকার সম্ভাবনা বেশি বলে মত বিশেষজ্ঞদের একাংশের। এই পরিস্থিতিতে কোন কোন স্টকে নজর রাখবেন দেখে নিন।
ভান্সালি ইঞ্জিনিয়ারিং পরিমার্স: এই স্টকের দাম ১১৩ টাকা। এর টার্গেট প্রাইস ১২৫ টাকা এবং স্টপ ল ১০৭ টাকা।
জিন্দাল স্টিল: এই সংস্থার প্রতি শেয়ারের দাম এখন ১,০২৮ টাকা। এর টার্গেট প্রাইস ১,০৫৫ টাকা এবং স্টপ লস ১,০১৫ টাকা।
স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া: এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার দর ১৬৩ টাকা। এর টার্গেট প্রাইস ১৭০ টাকা এবং স্টপ লস ১৫৬ টাকা।
ইনফোসিস: তথ্য প্রযুক্তি সেক্টরের এই শেয়ারেও নজর রাখতে পারেন সোমবার। এই স্টকের দাম এখন ১,০৯৫ টাকা। এর টার্গেট প্রাইস ১,১৪০ টাকা এবং স্টপ লস ১,০৭৫ টাকা।
গ্রাসিম ইন্ডাস্ট্রিজ়: এই স্টকের দাম এখন ৩,১০৯ টাকা। এর টার্গেট প্রাইস ৩,২৫০ টাকা এবং স্টপ লস ৩,০৫৫ টাকা।
(এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। এই সময় অনলাইন কোনও ধরনের বিনিয়োগের পরামর্শ দেয় না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।)