চার তলার ছাদ থেকে পড়ে মৃত্যু স্বামীর, গুরুতর জখম স্ত্রী, দাম্পত্য কলহের জেরে পরিকল্পিত খুন? তদন্তে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

চার তলার ছাদ থেকে পড়ে মৃত্যু স্বামীর, গুরুতর জখম স্ত্রী, দাম্পত্য কলহের জেরে পরিকল্পিত খুন? তদন্তে পুলিশ

Spread the love

পরিবারের লোকজনের সঙ্গে রাতের খাবার খেয়ে চার তলার ছাদে গিয়েছিলেন দম্পতি। রাতে ছাদেই ঘুমোনোর প্ল্যান ছিল তাঁদের। কিন্তু, আচমকাই ছন্দপতন। হঠাৎই দম্পতির ঝগড়ার আওয়াজ শুনতে পান পরিবারের লোকজন। তারপরেই খুব জোরে শব্দ হয় পর পর দু’বার। বাইরে বেরিয়ে বাড়ির লোকেরা দেখেন, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন দু’জনে। ওই ঘটনায় মারা গিয়েছেন বরুণ শর্মা নামে এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী গীতা শর্মা। রবিবার চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে দিল্লির গান্ধীনগরে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *