শ্রাবণী মেলায় হলদিয়া-পাঁশকুড়া লাইনে বিশেষ ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের
শ্রাবণী মেলার জন্য হলদিয়া-পাঁশকুড়া লাইনে বিশেষ ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের। ১৯ জুলাই, ২৬ জুলাই, ৯ অগস্ট ও ১৬ অগস্ট চলবে ট্রেন। ১৯ জুলাই ভোর ৬টা ১৫ মিনিটে পাঁশকুড়া থেকে ছাড়বে ট্রেন, হলদিয়া পৌঁছবে ৮টা ০৫ মিনিটে। হলদিয়া থেকে সকাল ৯টা ৫০ মিনিটে পাঁশকুড়ার উদ্দেশে ছাড়বে ট্রেন। স্পেশাল ট্রেন চালু হলে যাত্রীদের হয়রানি অনেকটাই কমবে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ।