TMC Resign | তৃণমূল ছাড়লেন প্রাক্তন প্রতিমন্ত্রী তপন দাশগুপ্ত
তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করলেন প্রাক্তন প্রতিমন্ত্রী ও সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত। দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় চার দশক কাজ করার পর দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। তপন দাশগুপ্ত অভিযোগ করেন, দলের মধ্যে পুরোনো কর্মীদের গুরুত্ব কমেছে এবং কিছু নেতার কারণে সংগঠন দুর্বল হয়েছে। বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়া এবং দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তাঁর ক্ষোভের কথাও জানান তিনি। তবে সক্রিয় রাজনীতিতে থাকার কথা জানিয়েছেন তিনি। আপাতত অন্য কোনও দলে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তপন দাশগুপ্ত।