ভোট পরবর্তী হিংসার অভিযোগ, উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলার
শনিবার ধৃত নির্মল যাদবকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে, বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন।
এদিকে আদালত থেকে আসার পথে গ্রেপ্তারি প্রসঙ্গে নির্মলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে। উল্লেখ্য, নির্মল যাদব তৃণমূলের সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে এলাকায় পরিচিত।