Desktop সংস্করণে লগইন বন্ধ! বিশ্বব্যাপী বিভ্রাট ফেসবুকে - 24 Ghanta Bangla News
Home

Desktop সংস্করণে লগইন বন্ধ! বিশ্বব্যাপী বিভ্রাট ফেসবুকে

Spread the love

নয়াদিল্লি: রবিবার দুপুর থেকে বিশ্বজুড়ে ফেসবুকের (Facebook)সার্ভারে আংশিক বিভ্রাট দেখা দিয়েছে। লক্ষ লক্ষ ব্যবহারকারী হঠাৎ করেই তাঁদের অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েছেন। সামাজিক যোগাযোগ…

নয়াদিল্লি: রবিবার দুপুর থেকে বিশ্বজুড়ে ফেসবুকের (Facebook)সার্ভারে আংশিক বিভ্রাট দেখা দিয়েছে। লক্ষ লক্ষ ব্যবহারকারী হঠাৎ করেই তাঁদের অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরসহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ব্যবহারকারীরা মূলত ডেস্কটপ সংস্করণে লগ-ইন করতে গিয়ে “Account Temporarily Unavailable” বার্তা দেখছেন।এই বিভ্রাট শুরু হয় দুপুরের দিকে। প্রথমে অনেকেই ভেবেছিলেন নিজের ইন্টারনেট বা ডিভাইসের সমস্যা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে এটি একটি বৈশ্বিক সমস্যা। ডাউনডিটেক্টরে ফেসবুকের বিভ্রাটের রিপোর্ট দ্রুত বেড়ে যায়।

আরও দেখুনঃ AI থেকে উচ্চশিক্ষা, জাঞ্জিবার রষ্ট্রপতির সঙ্গে জয়শঙ্করের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া দিগন্ত

বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য অভিযোগ আসতে থাকে।প্রধান সমস্যা দেখা দিয়েছে ফেসবুকের ওয়েব ভার্সনে। অনেক ব্যবহারকারী লগ-ইন করার চেষ্টা করলেই স্ক্রিনে সেই বিখ্যাত ত্রুটি বার্তাটি দেখছেন। কেউ কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারলেও নিউজ ফিড লোড হচ্ছে না, পুরনো পোস্ট দেখা যাচ্ছে না এবং নতুন কনটেন্ট আপলোড করা যাচ্ছে না। মোবাইল অ্যাপে কিছুটা সচল থাকলেও সেখানেও নিউজ ফিড ধীরগতির এবং মেসেঞ্জারে বার্তা পাঠানো ও গ্রহণ করায় সমস্যা হচ্ছে।

ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও আংশিক প্রভাব পড়েছে বলে জানা গেছে।সাধারণ ব্যবহারকারীরা এই অসুবিধায় বেশ বিরক্ত। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রাহাত হোসেন বলেন, “অফিসের কাজে ফেসবুক পেজ ম্যানেজ করতে হয়। হঠাৎ সব বন্ধ। কাস্টমারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।” অনেক শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারও একই অভিযোগ করেছেন।

আরও দেখুনঃ অভিষেকের বিলম্বিত বোধোদয়ে বিস্ফোরক শতাব্দী

যাঁরা অনলাইন ব্যবসা করেন, তাঁদের জন্য এই বিভ্রাট বিশেষভাবে ক্ষতিকর হয়ে উঠেছে।মেটা কোম্পানির (ফেসবুকের মালিক) পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানানো হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সার্ভারের টেকনিক্যাল সমস্যা বা বড় ধরনের ট্রাফিকের চাপের কারণে এমনটি ঘটতে পারে। ফেসবুকের মতো বিশাল প্ল্যাটফর্মে প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী সক্রিয় থাকেন। এমন পরিস্থিতিতে সামান্য ত্রুটিও বিশ্বব্যাপী প্রভাব ফেলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *