জয়ের মুখ দেখবে ভারত? লর্ডসে আজ চর্চার কেন্দ্রে রোহিতও
এ সব ছাপিয়ে কিন্তু আজ লর্ডসে যাঁকে নিয়ে বেশি চর্চা চলবে, তিনি রোহিত শর্মা। দুটো ম্যাচে তাঁর রান ১১ ও ২৬। কার্ডিফে দ্বিতীয় ম্যাচের পরেই খবর ছড়ায়, লর্ডসে শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন রোহিত। তবে সে সম্ভবনা উড়িয়ে দিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া। ফলে আজ লিওনেল মেসি নিজের শেষ বিশ্বকাপ ম্যাচে নামলেও ভারতের জার্সিতে রোহিত–যুগ হয়তো এখনই শেষ হচ্ছে না। তার মানে অবশ্য এ–ও নয় যে, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের জন্য হিটম্যান অটোমেটিক চয়েজ়। এমন ফর্ম চললে আজ নয় কাল রোহিতকে ভারতীয় ক্রিকেট টিম থেকে ছেঁটে ফেলা হতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। নিজেকে জাতীয় টিমে টিকিয়ে রাখতে গেলে আজ লর্ডসে হ্যারি ব্রুকের টিমের বিরুদ্ধে বড় রান করতেই হবে ওপেনার রোহিতকে।