একজনকে বাঁচাতে গিয়ে নিভল তিন প্রাণ, নতুন বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে মৃত্যু স্বামী-স্ত্রী-সন্তানের
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বাংলা আবাস যোজনায় নতুন বাড়ি তৈরি করেছিলেন সিরাজ। এ দিন রাতে সেই বাড়িতে নিজেরাই বিদ্যুত সংযোগের কাজ করছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তখনই শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা ঘটে।