আগের চেয়ে আরও বড় ব্যাটারি, বাড়ল রেঞ্জও, কবে থেকে ডেলিভারি নতুন Hero Vida VX2 Plus-এর?
আগের ভ্যারিয়েন্টের তুলনায় কতটা বাড়ল রেঞ্জ?
Hero Vida VX2 Plus 3.4 Kwh ভ্যারিয়েন্টটির রেঞ্জ ছিল ১৪৬ কিলোমিটার। নতুন স্কুটারটির রেঞ্জ আগের থেকে ৪১ কিলোমিটার বেড়েছে। দু’টি ব্যাটারিতে ফুল চার্জ দেওয়া থাকলে নতুন স্কুটারটি ১৮৭ কিলোমিটার যেতে পারবে। সংস্থার দাবি অনুযায়ী, স্ট্যান্ডার্ড চার্জার দিয়ে ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে সময় লাগবে ৩ ঘণ্টা ২৭ মিনিট এবং ১০০ শতাংশ চার্জ দিতে সময় লাগবে ৫ ঘণ্টা ৮ মিনিট।
তবে, স্কুটারটির মোটরে কোনও পরিবর্তন করা হয়নি। আগের মতোই 6 Kwh-এর মোটর রয়েছে নতুন ভ্যারিয়েন্টেও। এই মোটর থেকে সর্বাধিক ২৬ Nm টর্ক উৎপন্ন হয়। সংস্থার দাবি অনুযায়ী, স্কুটারটির টপ স্পিড ঘণ্টায় ৯০ কিলোমিটার।