শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস, বাস্তু মেনে কোন ৮ জিনিস বাড়িতে আনলে পাল্টাবে ভাগ্য?
রুদ্রাক্ষ
আসল রুদ্রাক্ষ বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি মহাদেবের আশীর্বাদ লাভে সহায়ক এবং পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে বলে বিশ্বাস।
পারদ শিবলিঙ্গ
শ্রাবণের আগে বাড়িতে পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে বাস্তুদোষ দূর হয় এবং ধন-সম্পদের অভাব থাকে না— এমন বিশ্বাস প্রচলিত রয়েছে।
ডমরু
শিবের প্রিয় ডমরু বাড়িতে রাখলে তার প্রতীকী পবিত্র ধ্বনি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে বলে মনে করা হয়।
ত্রিশূল
রুপো বা তামার ছোট ত্রিশূল বাড়ির মন্দির বা প্রধান দরজার কাছে রাখলে অশুভ শক্তির প্রভাব কমে এবং পরিবারের সুরক্ষা বজায় থাকে বলে বিশ্বাস।
রুপোর বেলপাতা
প্রতিদিন আসল বেলপাতা অর্পণ করা সম্ভব না হলে রুপোর বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা যায়। অনেকে মনে করেন, এতে কুবেরের আশীর্বাদও লাভ হয়। রুপো না হলে তামা বা পিতলের বেলপাতাও ব্যবহার করা যেতে পারে।
তামার পাত্র
শিবলিঙ্গে তামার ঘটে করে জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে ধরা হয়। তাই শ্রাবণের আগে বাড়িতে একটি তামার পাত্র রাখা শুভ বলে মনে করা হয়।
গঙ্গাজল
গঙ্গাজলকে সর্বাধিক পবিত্র হিসেবে ধরা হয়। বাড়িতে গঙ্গাজল রাখলে অশুভ প্রভাব দূর হয় বলে বিশ্বাস। শ্রাবণ মাসে গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাও বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়।
নন্দীর মূর্তি
শিবের সঙ্গে নন্দীকে পুজো করাও শুভ বলে ধরা হয়। তাই রুপোর নন্দীর মূর্তি বাড়িতে রাখা ভালো। রুপো সম্ভব না হলে পিতল, তামা বা পাথরের নন্দীও রাখা যেতে পারে। এতে বাস্তুদোষ কমে এবং আর্থিক স্থিতিশীলতা আসতে পারে বলে বিশ্বাস।