বিশ্ব জুড়ে আচমকা বন্ধ Facebook, সমস্যায় কোটি কোটি ইউজ়ার - 24 Ghanta Bangla News
Home

বিশ্ব জুড়ে আচমকা বন্ধ Facebook, সমস্যায় কোটি কোটি ইউজ়ার

Spread the love

জনপ্রিয় ওয়েবসাইট ‘DownDetector’-এর তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই হাজার হাজার ইউজ়ার তাঁদের ওয়েবসাইটে মেটা পরিষেবা বন্ধ থাকার অভিযোগ জানিয়েছেন। রবিবার, ভারতীয় সময় দুপুর ১.৩০ টা নাগাদ এই সমস্যা শুরু হয়।

তবে, ‘DownDetector’ জানিয়েছেন, যেখানে সাধারণ সময়ে এই ধরনের অভিযোগের সংখ্যা খুবই কম থাকে, সেখানে হঠাৎ করেই প্রায় ৪,৮৪৫টিরও বেশি রিপোর্ট জমা পড়ে তাঁদের ওয়েবসাইটে। এর থেকেই বোঝা যায়, সমস্যাটি বিশ্ব জুড়ে বড় আকার ধারণ করেছে।

এখনও পর্যন্ত Meta-এর পক্ষ থেকে বিভ্রাটের কারণ জানানো হয়নি। প্রযুক্তিবিদরা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে মনে করা হচ্ছে। Meta-এর তরফে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *