মৎস্যজীবীদের নিরাপত্তায় অত্যাধুনিক উপগ্রহ প্রযুক্তি, উদ্যোগী মৎস্যদপ্তর
মৎস্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ট্রান্সপন্ডার মেশিনের মাধ্যমে সমুদ্রের ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত নজরদারি করা সম্ভব। এই যন্ত্রের মাধ্যমে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলির গতিবিধির উপরে নজরদারির পাশাপাশি সমুদ্রের কোন অংশে বেশি বা কম মাছ আছে কিংবা কচ্ছপের অবস্থান আছে সেই তথ্যও জানতে পারবেন মৎস্যজীবীরা। মৎস্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, দিঘা উপকূলে দেড় হাজারের বেশি লঞ্চ ও ট্রলার রয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত শঙ্করপুর ও দিঘার ২০০র বেশি ট্রলারে এই মেশিন বসানো হয়েছে।