তিন দিনের রাজ্যে সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

তিন দিনের রাজ্যে সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতে বিশেষ বিমানে বাগডোগরায় পৌঁছন তিনি। সেখানেই তাকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে শিলিগুড়িতে বিএসএফ-এর ১৮ নম্বর ব্যাটেলিয়নের একটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এর পরেই উত্তরকন্যায় রাজ্যে গুন্ডাদমন আইনসহ একাধিক বিষয় নিয়ে বৈঠক করার কথা আছে তাঁর। রবিবার সকালে আলিপুরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পরে ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ওয়ার্ড মিউজিয়াম-এর উদ্বোধন করবেন তিনি। রবিবার বিকালেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূলের একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *