Party office of Abhishek Banerjee: এল তিন তিনটে বুলডোজ়ার! অভিষেকের পার্টি অফিস ঘিরে ফেলল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী | Police and central forces have surrounded Abhishek Banerjee's party at Amtala - 24 Ghanta Bangla News
Home

Party office of Abhishek Banerjee: এল তিন তিনটে বুলডোজ়ার! অভিষেকের পার্টি অফিস ঘিরে ফেলল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী | Police and central forces have surrounded Abhishek Banerjee’s party at Amtala

Spread the love

আমতলা: বুলডোজ়ার চলবে অভিষেকের পার্টি অফিসে? আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি ঘিরে ফেলেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। পৌঁছে গিয়েছে দমকলও। তবে কী কারণে পুলিশের জমায়েত তা এখনও বোঝা যাচ্ছে না। তবে রয়েছে অভিযোগ। অভিযোগ, প্ল্যান সংক্রান্ত কোনও অনুমতি না নিয়েই বেআইনিভাবে এই অফিস তৈরি করা হয়েছিল। অভিযোগ জমা পড়েছিল জেলা প্রশাসনের কাছে। ১৫ জুলাই জোড়া শুনানির নোটিস পাঠায় জেলা প্রশাসন। তা নিয়ে প্রশাসনিক মহলে বিস্তর চাপানউতোরও হয়। এরইমধ্যে পুলিশি তৎপরতা নিয়ে শুরু হয়েছে চর্চা।  

অভিষেকের পার্টি অফিসের সামনে দেখা যায় বিডিও, বিএলএলআরও-কে। গোটা এলাকাই গার্ড রেল দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। আমতলা-বারুইপুর যে রাস্তা রয়েছে সেখানে আমতলা মোড়ের কাছে রয়েছে এই পার্টি অফিস। সেখানেই বর্তমানে গার্ড রেল দিয়ে অর্ধেক রাস্তাই ব্লক করে দেওয়া হয়েছে। দুটো আলাদা আলাদা লেন দিয়ে চলছে যাতায়াত। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে পুলিশের সংখ্যা। কিছু সময়ের মধ্যে এসে যায় তিন তিনটে বুলডোজ়ার।

দক্ষিণ ২৪ পরগনায় কোনও সভা করলে মূলত এখান থেকেই পুরোটা দেখভাল করা হতো তৃণমূলের তরফে। অভিষেকও কর্মীদের সঙ্গে মিটিং করতেন এই অফিস থেকেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *