৪৪-এ পা দিলেন প্রিয়াঙ্কা, জন্মদিনে নায়িকাকে বিশেষ চমক দিলেন পরিচালক রাজামৌলি - 24 Ghanta Bangla News
Home

৪৪-এ পা দিলেন প্রিয়াঙ্কা, জন্মদিনে নায়িকাকে বিশেষ চমক দিলেন পরিচালক রাজামৌলি

Spread the love

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া পা দিলেন ৪৪ বছরে। অভিনেত্রীর জন্মদিনে বিশেষ চমক দিলেন পরিচালক এস এস রাজামৌলি। ‘বারাণসী’তে প্রিয়াঙ্কার লুক প্রকাশ্যে আনলেন পরিচালক।

শি ইজ ফায়ার

'বারাণসী'তে প্রিয়াঙ্কা চোপড়ার লুক
প্রিয়াঙ্কা চোপড়া

ছবিতে প্রিয়াঙ্কা অভিনয় করছেন ‘মন্দাকিনী’ চরিত্রে। পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরা। রাজামৌলি নিজেই প্রিয়াঙ্কার এই লুক শেয়ার করে লিখেছেন, ‘She is Grace. She is Fire.’।

'বারাণসী'রপোস্টারে প্রিয়াঙ্কা চোপড়াকে দুই ভিন্ন রূপে দেখা গিয়েছে।
দ্বৈত রূপ

নতুন পোস্টারে প্রিয়াঙ্কাকে দুই ভিন্ন রূপে দেখা গিয়েছে। প্রথম ছবিতে কালো পোশাক, এলোমেলো খোঁপা। দুর্ধর্ষ যোদ্ধার মতো ধরা দিয়েছেন তিনি। তাঁর চোখেমুখে ফুটে উঠেছে দৃঢ়তা ও লড়াইয়ের মানসিকতা।

একই অঙ্গে এত রূপ!

'বারাণসী'তে প্রিয়াঙ্কা চোপড়ার দ্বিতীয় লুক
একই অঙ্গে এত রূপ!

অন্য পোস্টারে সম্পূর্ণ ভিন্ন সাজ। ঐতিহ্যবাহী শাড়ি, গয়না এবং শান্ত অথচ আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে দেখা গিয়েছে তাঁকে। এই দুই বিপরীতধর্মী লুক থেকেই স্পষ্ট, ছবিতে ‘মন্দাকিনী’ চরিত্রটির নানা স্তর রয়েছে।

প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন

বহুদিন পরে হিন্দি ছবিতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন

‘বারাণসী’ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলির এই মেগা বাজেট ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন।

 প্রিয়াঙ্কার প্রস্তুতি

 কী ভাবে প্রশিক্ষণ নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া?
প্রিয়াঙ্কার প্রস্তুতি

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ছবির অ্যাকশন দৃশ্যের জন্য তাঁকে কঠোর প্রশিক্ষণ নিতে হয়েছে। যদিও স্টোরিলাইন নিয়ে মুখ খোলেননি। তবে ইঙ্গিত দিয়েছিলেন যে দর্শকেরা বড় মাপের অ্যাকশন দেখতে চলেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *