স্কুলেই জমজমাট রথের মেলা, ব্যবসায় হাতেখড়ি পড়ুয়াদেরও
সুমন ঘোষ, সবং
পড়ুয়াদের আনন্দ দিতে স্কুলেই রথযাত্রার আয়োজন করলেন প্রধান শিক্ষক। শুধু রথটানাই নয়, মেলার স্বাদ পেতে পড়ুয়ারাই দিল দোকান! ঐতিহ্যের রথের মাহাত্ম্য বোঝার পাশাপাশি উপার্জনের হাতেখড়িও হয়ে গেল পড়ুয়াদের। লাভের কড়ি গুনতে গুনতে পড়ুয়া-ব্যবসায়ী রণজিৎ সাহু, দুর্গাপদ জানা, সুমন গিরিদের মনে যেন আনন্দের সীমা নেই। তবে, ক্ষতির জন্য কিছুটা মনখারাপ বিদ্যেশ্বর বাস্কে, সবুজ আদগিরিদের। যা দেখে প্রধান শিক্ষক যুগল প্রধান বোঝালেন, ভবিষ্যতে ক্ষতির হাত থেকে বাঁচতে করণীয় কী। বৃহস্পতিবার রথের দিন এমন চিত্রই দেখা গেল সবংয়ের দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষানিকেতনে।