শো ছাড়ছেন জেঠালাল? গুঞ্জনের জবাব দিলেন দিলীপ যোশী
শুক্রবার ধারাবাহিকের সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ যোশী স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোথাও যাচ্ছেন না। শো ছাড়ার যে খবর বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, তার কোনও ভিত্তিই নেই। তিনি বলেন, ‘এ ধরনের মনগড়া গল্প প্রকাশ করা হচ্ছে। কোনও খবর প্রকাশের আগে অনুগ্রহ করে তথ্য যাচাই করুন। দায়িত্বশীল সাংবাদিকতা খুবই প্রয়োজন।’