মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’
মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’। শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সেটির উৎক্ষেপণ করা হয়।
প্রাথমিক ভাবে শনিবার সকাল সাড়ে ১১টায় বিক্রম-১ উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু ঠিক পাঁচ মিনিট আগেই তা স্থগিত করে দেওয়া হয়। ঠিক কী কারণে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়। তবে সূত্রের খবর ছিল, গোটা বিষয়টিই ‘পরিকল্পিত’। তার পরে দুপুর ১২টা ৫ মিনিটে রকেটটি মহাকাশের উদ্দেশে রওনা দেয়।