মসলন্দপুরে গোরু পাচারের অভিযোগে পুলিশের জালে এক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার পুলিশের বিশেষ মোবাইল ভ্যান একটি পণ্যবাহী গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। সেই সময়েই দেখা যায়, গাড়ির ভিতরে কতগুলি গবাদি পশুর মাথা ও পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকেই গাড়ির চালক সাদ্দাম মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তিনি পশু পরিবহণের কোনও বৈধ কাগজপত্র, অনুমতিপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি বলে পুলিশ সূত্রে দাবি।